Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে আওয়ামীলীগ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ০৮:৫৮ পিএম

আড়াইহাজারে আওয়ামীলীগ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
Swapno

আড়াইহাজারে থানা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আড়াইহাজার পৌরসভা বাজারে ৪তলা বিশিষ্ট এই কার্যালয়ের ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

 

প্রায় ১ কোটি টাকা ব্যয়ে এই ভবনের নির্মাণ কাজ করবেন মেসার্স আমির কন্ট্রাশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

 

এ সময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদার, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, থানা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েল, থানা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জল, সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া, মেসার্স আমির কন্ট্রাশনের স্বত্বাধিকারী আমির হোসেন, থানা তরুণলীগের সভাপতি এইচএম জাকির হোসেন ও আড়াইহাজার সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি নাঈম আহমেদ মোল্লাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন