Logo
Logo
×

নগরের বাইরে

মহানবীকে কটুক্তি : পাগলায় তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ 

Icon

ফতুল্লা প্রতিনিধি 

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ০৮:৪৩ পিএম

মহানবীকে কটুক্তি : পাগলায় তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ 
Swapno

ফ্রান্সে রাষ্ট্রীয় ভাবে প্রকাশ্যে প্রিয় নবী মোহাম্মদ ( সা:) এর ব্যাঙচিত্র প্রকাশের প্রতিবাদে ও ফ্রান্সের পণ্য বর্জনের দাবিতে ঢাকা নারায়ণগঞ্জ এর পুরাতন সড়কের পাগলা বাজারে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুম্মা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজার এলাকায় এ বিক্ষোভ- মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দাবিতে স্লোগান দিয়ে প্রধান সড়কসহ এর আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মুসল্লীরা।

 

বিক্ষোভ উত্থাপিত দাবিগুলো হলো- ব্যঙ্গচিত্রের মাধ্যমে নবীজী (সা:) কে অপমান করায় ফ্রান্স সরকারকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে। 

 

বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্যদ্রব্য নিষিদ্ধ করতে হবে। ফ্রান্সের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নসহ ফ্রান্সের রাষ্ট্রদূতকে বাংলাদেশ ত্যাগ করতে হবে।

 

পাগলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন জেহাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আলীগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা হারুন অর রশিদ, তালতালা জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন খান, বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা হাসান শরীফ, নয়ামাটি জামে মসজিদের খতিব, গাজী আবুল খায়ের,ফাতেমা নুর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি  পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন