Logo
Logo
×

নগরের বাইরে

বিশ্বনবী’কে অবমাননার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ০৮:৩৫ পিএম

বিশ্বনবী’কে অবমাননার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ
Swapno

ফ্রান্সে বিশ্ব নবী (সা:)কে অবমাননার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ-মিছিল করেছে সাধারণ মুসল্লিরা। শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুম্মা আদমজী-চাষাড়া সড়কের গোদনাইল ধনকুন্ডা জামে মসজিদের সামনে থেকে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। এসময় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন দাবিতে স্লোগান দেয় মুসল্লীরা।

 

বিক্ষোভে ফরাসি পত্রিকা শার্লি এবদো’য় প্রকাশিত হযরত মোহাম্মদ (সাঃ)’কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকারের মাধ্যমে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। এই অপমান বাংলার মাটির কোন মুসলমান সয্য করবে না বলে তিনি জানান।

 

বিক্ষোভকারীদের দাবিগুলো হলো, এ ঘটনার জন্য ফ্রান্স সরকারকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ করতে হবে। ফ্রান্সের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বাংলাদেশ ত্যাগ করতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন