Logo
Logo
×

নগরের বাইরে

মহানবী (স:) কে অবমাননা’র প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ০৭:৩৬ পিএম

মহানবী (স:) কে অবমাননা’র প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ
Swapno

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ ও তৌহিদী জনতা।


শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর শিমরাইল মিনার মসজিদ, মাদানীনগর মাদ্রাসা থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মুসল্লিগণ।

জুম্মার নামাজের পর শিমরাইল থেকে বিভিন্ন এলাকায় মিছিল শেষে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ডাচ্ বাংলা ব্যাংক পয়েন্টে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত করে।

অন্যদিকে একই সময় মাদানীনগর মাদ্রাসার সামনে থেকে হেফাজতে ইসালমের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে।

এই সময় তৌহিদী জনতার ব্যানারে ছোট ছোট বেশ কয়েকটি মিছিল বের করা হয়। জুমার নামাজের পর থেকে শুরু হওয়া খন্ড মিছিলগুলো বেলা ৩টা পর্যন্ত কার্যক্রম চালায়।

মুফতী ওমর ফারুক স্বন্দীপি’র সভাপতিত্বে হেফাজতে ইসালমের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি মুফতী বশির উল্লাহ, মহানগরের সিনিয়র সহ-সভাপতি শাসসুল আলম বাদল, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা আব্দুল জলিল ক্বারী, মুফতী ফয়সাল আহমেদ জালালাবাদী, আলহাজ্ব বিল্লাল হোসেন তালুকদার ও কেএম দেলোয়ার আল হুসাইন।

সভায় বক্তারা বলেন, ফ্রান্স বরাবরই বিভিন্ন দেশকে গণতন্ত্র ও মানবাধিকারের ছবক দিয়ে বিশ্ব দরবারে নিজেদের সভ্য হিসেবে প্রকাশের চেষ্টা করে। যারা ধর্মীয় বিশ্বাসের ওপর ঘৃণা ও আঘাত হানে তারা  কিভাবে সভ্য হয় তা বিবেক সম্পন্ন মানুষের বোধগম্য নয়।

বক্তারা আরো বলেন, এগুলো বাক-স্বাধীনতা নয় বরং চরম ধৃষ্টতা। তারা সরকারের নিকট অবিলম্বে ফ্রান্সের সকল পন্য বর্জন ও সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন