Logo
Logo
×

নগরের বাইরে

গণধর্ষণের শিকার তরুণী অন্ত:সত্ত্বা : ৬ মাস পর মামলা, গ্রেফতার ৫

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ০৬:৪৪ পিএম

গণধর্ষণের শিকার তরুণী অন্ত:সত্ত্বা : ৬ মাস পর মামলা, গ্রেফতার ৫
Swapno

সিদ্ধিরগঞ্জে গণধর্ষণের শিকার ১৬ বছরের এক তরুণী অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে। ধর্ষিত তরুণী ৬ মাসের অন্ত:সত্ত্বার বিষয়টি চিকিৎসকের কাছ থেকে জানতে পেরে ধর্ষিতার মা মামলা দায়ের করার পর গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে অভিযুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার করোনা গ্রামের রমজান আলীর ছেলে উজ্জল রানা (২০), একই থানার সাটিয়া এলাকার সাতারুল হোসেনের ছেলে তাজেল ইসলাম (১৬), মৃত বাবুল হাওলাদারের ছেলে মো: জালাল (২১), ভোলা চরফ্যাশন থানার আব্দুল্লাহপুর (আমেনাবাদ) এলাকার মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে আব্দুল আজিজ হাওলাদার ওরফে মিন্টু হাওলাদার (৫৫) এবং তার স্ত্রী বিলকিস হাওলাদার(৪২)। আসামিরা সকলেই সিদ্ধিরগঞ্জ কদমতলী গ্যাসলাইন এলাকার হাজি হুমায়ুন কবিরের বাড়ির ভাড়াটিয়া।

 

মামলা সূত্রে জানা গেছে, বাদী স্বপরিবারে কদমতলী গ্যাসলাইন এলাকার হাজি হুমায়ুন কবিরের বাড়িতে আসামিদের পাশাপাশি কক্ষে ভাড়া থাকতেন। গত ২৮ অক্টোবর তারা বাড়ি পরিবর্তন করে বর্তমান ঠিকানায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করছেন। 

 

হুমায়ুন কবিরের বাড়িতে থাকতে গত ২৪ এপ্রিল বিকেলে ভুক্তভোগী তরুণী তাদের রুমের পাশে দাড়িয়ে ছিল। এসময় আসামি জালাল ও বিলকিস হাওলাদার কথা বলার জন্য মেয়েটিকে ফুঁসলিয়ে তাকে দুচালা টিনের ঘরের একটি কক্ষে নিয়ে যায়।


পরে আসামি উজ্জল রানা ও তাজেল ইসলামকে রুমে ডেকে এনে ভিকটিমকে রেখে তারা বাইরে চলে যায়। পরে উজ্জল রানা ও তাজেল ইসলাম দরজা বন্ধ করে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের ফলে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে বিলকিস দোকান থেকে ওষুধ কিনে এনে খাওয়ায়। 

 

কিছুটা সুস্থ হলে মিন্টু হাওলাদার, বিলকিস ও জালাল এ ঘটনা কাউকে না বলার জন্য তরুণীকে নানা ভয়ভীতি দেখায়। লজ্জা এবং ভয়ে এ ঘটনা ভিকটিম কাউকে জানায়নি। গত ২৯ অক্টোবর ভিকটিম অসুস্থ হয়ে বমি করতে থাকে। 

 

তখন তাকে দ্রুত কদমতলী এলাকার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে পরীক্ষা নিরীক্ষা করে জানায় সে ৫ মাসের গর্ভবতী। তখন জানতে চাইলে ভিকটিম তার মা ও বাবাকে ৫ মাস আগে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা জানায়। 

 

মামলার বাদী ভিকটিমের মা জানান, তিনি মেস বাসায় রান্না করেন। তার স্বামী রিকশাচালক। অভাবের সংসারে তারা তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। বড় মেয়ে (ভিকটিম) গ্রামের একটি স্কুলে পড়াশোনা করতো। 

 

করোনাকালীন সময়ে তাকে গ্রাম থেকে এনে সঙ্গে রাখেন। ঘটনার দিন আমরা স্বামী স্ত্রী বাইরে ছিলাম। মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে তা ধারণাও করি নাই। ঘটনা জানার পর থানায় গিয়ে মামলা করি। 


বাদীর অভিযোগ, আসামিপক্ষ এ ঘটনার মিমাংসার জন্য চাপ দিচ্ছে। তবে তিনি বলেন, মিমাংসা নয় আমি আসামিদের শাস্তি চাই।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, পাঁচ মাস আগে প্রতিবেশী ভাড়াটিয়াদের দ্বারা ধর্ষণের শিকার হয় ওই তরুণী। লোক লজ্জা ও আসামিদের হুমকিতে সে ঘটনা কাউকে জানায়নি।

 

চিকিৎসকের মাধ্যমে ৫ মাসের অন্ত:সত্ত্বা জানার পর তার মা বাদী হয়ে ৫ জনকে আসামি দিয়ে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই সব আসামি গ্রেপ্তার করে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন