নবীজী’র (সা:) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ইমাম ঐক্য পরিষদের
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ০৬:৩৭ পিএম
ফ্রান্সে নবী করিম (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ইমাম ঐক্য পরিষদ। সভায় ফ্রান্সের সকল প্রসাধনী বর্জনসহ সরকারেরকে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার জন্য জোর দাবী জানানো হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুম্মা শিমরাইল মোড়ের খানকা মসজিদ এর সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা এবং সভা শেষে বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে কাঁচপুর ব্রীজের নিচ দিয়ে ঘুরে ইউটার্ণ এলাকায় এসে শেষ হয়।
পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মাওলানা আব্দুল ফাত্তাহ’র নেতৃত্বে এই আয়োজনে উপস্থিত ছিলেন, পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন, জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ।
বিক্ষোভ মিছিল শেষে দোয়া পরিচালনা করেন, সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে ইসলামের আমির মুফতি বশির উল্লাহ।


