রূপগঞ্জে ফ্রান্সের পন্য বয়কটের দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ০৫:৪৯ পিএম
ফ্রান্সের পণ্য বয়কটের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লীরা। ফ্রান্সে বিশ্ব নবী হযরত মোহাম্মদকে (সা.) অবমাননার প্রতিবাদে শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বাংলাদেশ সরকার ও জনগণকে ফ্রান্সের পন্য বয়কট করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, মুফতি মাওলানা নাজমুল হাসান আরিফী, বরপা কেন্দ্রীয় শাহী জামে মসজিদ কমিটির সভাপতি মহিউদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক বাবুল শিকদার, পনির ভুইয়া, সাংবাদিক সাত্তার আলী সোহেল, মাসুম খান, রুবেল শিকদার, যুবলীগ নেতা এনামুল ভুইয়া, আমিনুল ভুইয়া প্রমুখ।


