Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে থানা বিএনপির সাধারন সম্পাদক হিরন গ্রেফতার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ১০:১১ পিএম

বন্দরে থানা বিএনপির সাধারন সম্পাদক হিরন গ্রেফতার
Swapno

বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাজাহারুল হক হিরন (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮ টায় বন্দর উপজেলার মদনপুর দেওয়ানবাগস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হিরন মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ গ্রামের মৃত আশ্রাবআলী ভূঁইয়ার ছেলে । 

 

ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রুপগঞ্জ থানার একটি হত্যা মামালায় দীর্ঘ দিন পলাতক ছিলেন মাজাহারুল ইসলাম হিরন। 

 

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মদনপুর দেওয়ানবাগ নিজ বাড়িতে অভিযান চালিয়ে ওই মামলার ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন