Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ৩টি `স’ মিলকে জরিমানা 

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ০৮:২০ পিএম

সিদ্ধিরগঞ্জে ৩টি `স’ মিলকে জরিমানা 
Swapno

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি, সানারপাড় এলাকায় লাইসেন্স বিহীন অবৈধ স’মিলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে ৩’টি ‘স’’ মিলকে ৩০’হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

বন বিভাগের কর্মকর্তা আবু মুন্না ও পুলিশের সহযোগীতায় আদালত জালকুড়ি এলাকার সওদাগর ও দরবার টিম্বার্স এবং সানারপাড় এলাকায় মজুমদার টিম্বার্স স’মিলকে ৩০’হাজার টাকা জরিমানা করেন।

 

ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক জানান, বৈধ লাইসেন্স ও কাগজপত্র দেখাতে না পারায় “করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২” অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৃথক ভাবে মামলা দায়েরের মাধ্যমে তিনটি স’মিল মালিকদে মোট ৩০’হাজার টাকা জরিমানা করেন। 

 

তিনি আরো জানান, স’মিল মালিকদের বৈধ লাইসেন্স ছাড়া স’মিল না চালানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। যে সমস্ত স’মিলের লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন