Logo
Logo
×

নগরের বাইরে

অপসাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাড়াবে আড়াইহাজার থানা প্রেসক্লাব

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ০৮:১৫ পিএম

অপসাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাড়াবে আড়াইহাজার থানা প্রেসক্লাব
Swapno

অপসাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে আড়াইহাজার থানা প্রেসক্লাবের সদস্যরা।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুবাই প্লাজায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক রুরী মত বিনিময় সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়।  

 

প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রানা,যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, অর্থ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক জাইদুল ইসলাম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, কার্যকরী সদস্য মনিরুজ্জামান সরকার ও আলামিন ভূঁইয়া প্রমূখ।


এ সময় বক্তারা আড়াইহাজারে কাউকে কোনো ধরনের অপসাংবাদিকতা করার সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। 


দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র সাব এডিটর মো মছিহ্ রানা কে আড়াইহাজার থানা প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে মনোনীত করে ফুল দিয়ে বরণ করা হয়। 


বিজয় টিভি চ্যানেলের মোঃ মোস্তফা কামাল ও জয়যাত্রা টিভি চ্যানেলের সোলাইমান হাসান কে আড়াইহাজার থানা প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 


 উপদেষ্টা মছিহ্ তাঁর বক্তব্যে বলেন, আড়াইহাজার থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে একতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি প্রত্যাশা করি ভবিষ্যতেও আপনারা সমাজের দর্পণ হিসেবে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাবেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন