Logo
Logo
×

নগরের বাইরে

সেই তাপু আবারও গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ১১:৪২ এএম

সেই তাপু আবারও গ্রেফতার
Swapno

ফতুল্লার অভিজাত ব্যবসায়ীদের ক্লাব দি ইউনাইটেড এসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন তাপুকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। 

২০ লাখ টাকা চাঁদার দাবিতে দেয়াল ভাঙ্গা ও হুমকি দেয়ার অভিযোগে স্থানীয় হোসেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মেহেদী হোসেনের দায়ের করা মামলায় তাপুকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার পুলিশ। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত দি ইউনাইটেড এসোসিয়েশন ক্লাব থেকে তাপুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন। 

তিনি জানান, ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার হোসেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মেহেদী হোসেন বুধবার সন্ধ্যায় থানায় এসে তাপুর বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন৷ 

সেই মামলায় তোফাজ্জল হোসেন তাপু ছাড়াও কামাল হোসেন, আব্দুল মমিনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। 

ওসি আসলাম হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত ইউনাইটেড ক্লাব থেকে তাপুকে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে৷ 

উল্লেখ্য, গত প্রায় দেড় বছর আগে এই ক্লাবের ভেতরে জুয়া খেলার অভিযোগে তাপুসহ তার বেশ কয়েকজন সহযোগীকে আটক করেছিল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন