Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির অবিহিতকরন সভা ও গণশুনানী অনুষ্ঠিত

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৯:৩৯ পিএম

বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির অবিহিতকরন সভা ও গণশুনানী অনুষ্ঠিত
Swapno

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বন্দর জোনাল অফিসের উদ্যোগে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে সেবাগ্রহীতা-অংশীজনদের অবিহিতকরন সভা ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

 

২৮অক্টোবর বুধবার সকাল ১১টায় বন্দর উপজেলাস্থ সেলসারদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ এ অবিহিতকরন সভা ও গনশুনানী অনুষ্ঠিত হয়। 

 

 অবহিতকরন সভা ও গনশুনানী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১’র সিনিয়র জিএম সাইরুল ইসলাম গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, আপনি ঘরে থাকবেন সেবা আমরা দিব।

 

শুধু মাত্র একটি ফোন কলের মাধ্যমে আপনি আমাদের সেবা পাবেন। মিলবে বিদ্যুৎ ও মিটার।  মানুষের পাশে থাকতে চাই মানুষের অধিকার বুঝিয়ে দিতে চাই। 

 

নারায়ণগঞ্জ-১ পল্লী বিদ্যুৎ সমিতি বন্দর জোনের ডিজিএম স.ম মিজানুর রহমানের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সমিতি বোড’র পরিচালক তানজিম আহমেদ,বন্দর জোনাল অফিসের এজিএম আশিকুর রহমান,ওয়ারিং ইন্সপেক্টর মজিবুর রহমান,পাওয়ার এক্স কো অডিরেটরমহিদুল ইসলাম,সেলসারদী সপ্রাবি’র প্রধান শিক্ষিকা বাবলী রায়,আ’লীগ নেতা মোঃ নাজমুল,পারভেজ,জামান প্রমূখ।
 
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন