Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে দেউলী ভূমি অফিসে চোরের হানা 

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৯:৩৬ পিএম

বন্দরে দেউলী ভূমি অফিসে চোরের হানা 
Swapno

বন্দরে দেউলী ইউনিয়ন ভুমি অফিসে চুরি ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ অক্টোবর মঙ্গলবার গভীর রাতে এ চুরি ঘটনাটি ঘটে। 

 

অজ্ঞাত চোরেরা কলাপসিবল গেইট ও দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দুটি স্টীলের আলমারি এবং রেকর্ড রুমের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কাগজ পত্র তছনছ করে। তবে কোন কিছু খোয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 


ইউনিয়ন ভুমি অফিসের ক্যাশিয়ার কাজিমুদ্দিন জানান, রাতে ভুমি অফিসে কোন লোক থাকে না।   মঙ্গলবার রাতে দেয়াল টপকে কলাপসিবল গেইট ও দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরেরা। 

 

তারা দুটি স্টীলের আলমারি ভেঙ্গে কাগজ পত্র তছনছ করে।  তবে অফিসের কিছু চুরি হয়নি বলে তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন