বন্দরে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান উদ্ধার
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৯:৩২ পিএম
বন্দরে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী মেরিন গেইট সংলগ্ন লিটনের চায়ের দোকানে পিছন থেকে ওই এয়ারগানটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক সালেকুজ্জামান গনমাধ্যমকে জানায়, রুপালী এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে আমিসহ আমার সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে আসি। পরে একটি ছালার বস্তা ভিতর থেকে পরিতক্ত অবস্থায় এয়ারগানটি উদ্ধার করি।
তিনি আরো জানান, পুলিশের অভিযানের ভয়ে কে বা কারা এয়ারগানটি বস্তার ভিতরে ভরে রুপালী এলাকায় ফেলে রেখে যায়। এ ব্যাপারে বন্দর থানায় জিডি এন্ট্রি করা হয়েছে।


