সদর নৌ-থানা পুলিশ ও বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে আটক করেছে। ওই সময় পুলিশ আটককৃত ৪ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩’শ গ্রাম গাাঁজা উদ্ধার করেছে। গত ২৭ অক্টোবর মঙ্গলবার বিকেল বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক ফয়েজসহ সঙ্গীয় র্ফোস গত মঙ্গলবার বিকেলে বন্দর থানার সোনাচড়া এলাকায় অভিযান চালিয়ে ১’শ ৫০ গ্রাম গাঁজাসহ ধামগড় এলাকার মৃত ইদ্রিস আলী মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী গোলাম মোস্তফা (৪৮) ও সেনেরবাড়ী এলাকার আহাম্মদ আলী মিয়া স্ত্রী জাজির হোসেন (৬৫)কে আটক করে।
পরে সদর নৌ থানার এএসআই জহিরুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস একই সময়ে বন্দর সিএসডি খাদ্য গুদামের ল্যান্ডিং পয়েন্টে সামনে অভিযান চালিয়ে ১’শ ৫০ গ্রাম গাঁজাসহ একরামপুর তালতলা এরাকার মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪০) ও একই এরাকার মৃত শাহআলম মিয়ার ছেলে রাজা মিয়া (১৯)কে আটক করে। পরে বন্দর থানা পুলিশ আটককৃত মাদক ব্যবসায়ীদের বুধবার দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে।


