Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় বকেয়া বেতন ও ন্যায্য মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ 

Icon

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৯:১৪ পিএম

ফতুল্লায় বকেয়া বেতন ও ন্যায্য মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ 
Swapno

ফতুল্লায় রপ্তানীমুখী শিল্প কারখানা প্রাইম টেক্সটাইল মিলে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক  অবরোধ করেছে শ্রমিকরা । বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় প্রায় কয়েক হাজার শ্রমিক বকেয়া বেতন ,এবং প্রতিমাসের বেতন এক মাস শেষ হয়ে পরের মাসের ২৮ তারিখে দেয়ায় ক্ষোভ প্রকাশ করে এই বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।

 

এসময় শ্রমিকরা মিলের বেশ কিছু আসবার পত্র ভাংচুর করে। পরে ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন ।

 

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, দুই মাস ধরে তাদের বেতন দেয়া হচ্ছে না। তাছাড়া প্রতিমাসের বেতন পরের মাসের ২৮ থেকে ৩০ তারিখে দেয়া হয় । আর এতে করে তারা  পরিবার পরিজন নিয়ে অনেক ভোগান্তিতে পরতে হয়। 

 

শ্রমিকরা আরো জানায়, যারা এখানে কাজ করে তাদের বোনাস ঠিক মত দেয়া হয় না  কর্ম ঘন্টা,ন্যায্য মজুরি  এমনকি শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিককে সর্বনিম্ন  মজুরি ৮ হাজার ৩০০ টাকা দেওয়ার ঘোষনা থাকলেও তা মানা হচ্ছেনা। সরকার ঘোষিত মজুরির পরিবর্তে ৪ থেকে ৫ হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে। বেসিক কোন সুযোগ সুবিধাও শ্রমিকদের দেওয়া হয়না।  

 

এ বিষয়ে  ফতুল্লা মডেল থানার ওসি আসলাম বলেন সকালে খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পাঠিয়েছি পরিস্থিতি এখন শান্ত মালিক পক্ষ বেতন দেয়া ঘোষনা দিয়েছেন, বাকি দাবী মালিক পক্ষ শ্রমিকদের সাথে কথা বলে সমাধান করে নিবেন ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন