স্ত্রী’র জন্য দোয়া চাইলেন মোস্তফা হোসেন চৌধুরী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৫:৫৮ পিএম
স্ত্রী’র দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য এবং টিম মোস্তফা ১৯ এর লিডার করোনাযোদ্ধা মোস্তফা হোসেন চৌধুরী। করোনা মুক্ত হয়ে বাসায় ফিরলেও ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তার স্ত্রী গুলশান আখতার স্নিগ্ধা।
এর আগে গত ৫ সেপ্টেম্বর তিনি এবং ৭ সেপ্টেম্বর তার স্ত্রীর করোনা পজিটিভ হন। কুর্মিটোলা হাসপাতালে ১ মাস চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়ে ৫ অক্টোবর বাড়ি ফিরেন। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বুধবার (২৮ অক্টোবর) থেকে আরো ৭ দিন তাকে চিকিৎসা সেবা (ইঞ্জেকশন) গ্রহন করতে হবে বলে নিশ্চিত করেন মোস্তফা হোসেন চৌধুরী।
করোনা মহামারীর কঠিন সময়ে মোস্তফা চৌধুরীর নেতৃত্বে করোনায় মৃত্যুবরণ কারী প্রায় ৫০ থেকে ৬০ জন মৃতের সৎকার করেন টিম মোস্তফা-১৯। এছাড়াও করোনায় আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও নগদ অর্থ সহ সব ধরনের সহযোগিতা করেছেন তিনি।


