Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে প্রতিবন্ধী শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০, ০৬:৫৩ পিএম

বন্দরে প্রতিবন্ধী শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
Swapno

করোনা কালীন মহামারী সংক্রমনের ক্রান্তিলঘ্নে অসহায় ৫০টি প্রতিবন্ধী শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় নবীগঞ্জ কদম রসুল কমিউনিটি সেন্টারে ডিসএবলড ওয়েল ফেয়ার সোসাইটির আয়োজনে এ সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজ সেবা অফিসার এসএম মোক্তার হোসেন।

 

খাদ্য সামগ্রী বিতরন পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সমাজ সেবা অফিসার এসএম মোক্তার হোসেন বলেন,প্রতিবন্ধী শিশুদের কখনোই বোঝা মনে করবেন না। তারাও সমাজে মানুষ। 

 

এ সমাজে বোঝা তো তারা যাদের কোন প্রতিবন্ধকতা নেই। যারা সমাজের নেতিবাচক কাজে জড়িত তারাই তো সমাজের বোঝা। প্রতিবন্ধী শিশুদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা রয়েছে। আমাদের একটু সহযোগিতা পেলে তারা এই প্রতিভার বিকাশ ঘটাতে পারে। অতএব আমাদের সকলের উচিৎ এদের পাশে দাড়ানো।  

 

ডিসএবলড ওয়েল ফেয়ার সোসাইটির ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক সমাজ সেবিকা মর্জিনা আহমেদেও সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যংকের ইনচার্জ ফকরুল ইসলাম ও নিউজ বন্দর অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক শেখ আরিফ।

 

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডিসএবলড ওয়েল ফেয়ার সোসাইটির মাঠকর্মী সাজেদা সুলতানা,রোস্তম মিয়া প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন