রূপগঞ্জে পৃথক অভিযানে মামুন ও ইকবাল নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার চণপাড়া ও নোয়াপাড়া এলাকায় এই অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২’শ গ্রাম গাঁজা ও ২৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মামুন (২২) চণপাড়া’র করম আলীর ছেলে ও ইকবাল (৩৫) নোয়াপাড়া’র আনোয়ার আলীর ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন যাবত এই ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


