Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০, ০৪:৩৭ পিএম

আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

আড়াইহাজারে মাদকসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও ২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালতে প্রেরণ করে পুলিশ।

 

এর আগে সোমবার (২৬ অক্টোবর) উপজেলার বাঘানগর আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত হযরত আলীর ছেলে রফিক টুন্ডা রফিক (৫০) গাজিপুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে রাসেল (৩৫)।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় থানার এস আই মুঞ্জুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে বাঘানগর আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় রফিক রফিকের কাছে ৬০ পিস ইয়াবা এবং রাসেলের কাছে বোতল ভর্তি ২ লিটার চোলাই মদ পাওয়া যায়।


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন