Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয় সন্ত্রাসী বাদল-রহিম গ্রেফতারে স্বস্তি

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০৮:৫৭ পিএম

সোনারগাঁয় সন্ত্রাসী বাদল-রহিম গ্রেফতারে স্বস্তি
Swapno

সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় গত বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টি নেতা আলী আকবরকে হত্যা চেষ্টার মামলায় পঞ্চমীঘাট এলাকার সন্ত্রাসী ও চাঁদাবাজ ওবায়দুল্লাহ বাদল ও আব্দুর রহিমকে গ্রেফতারের খবরে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। ওই হামলার সঙ্গে জড়িত অন্যান্য সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী। 


জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে একদল সন্ত্রাসী উপজেলার নানাখী এলাকায় আলী আকবরের বাড়ির কেচি গেইটের তালা ভেঙে ভিতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আলী আকবরের পিঠ ও উরুসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে কুপিয়ে আহত করে। 

 

এসময় সন্ত্রাসীরা আলী আকবরের ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণলংকার সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আলী আকবর বাদি হয়ে পঞ্চমীঘাট এলাকার আব্দুল আউয়ালের ছেলে শীর্ষ সন্ত্রাসী ওবায়দুল্লাহ বাদল, আব্দুর রহিম, নানাখী এলাকার সুরুজ মিয়ার ছেলে কামাল হোসেন ও জাকির হোসেন, দড়িকান্দি গ্রামের পাগলা মিয়ার ছেলে দৌলত মিয়া সহ ৬ সন্ত্রাসীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০/১৫ জন সন্ত্রাসীকে আসামী করে থানায় একটি করেন। ওই মামলায় শীর্ষ সন্ত্রাসী ওবায়দুল্লাহ বাদল ও আব্দুর রহিমকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।  

 

এদিকে সন্ত্রাসীদের হামলায় আহত জাতীয় পার্টি নেতা আলী আকবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে পিঠ ও উরুতে গুরুতর যখম প্রাপ্ত আলী আকবরের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন