Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে আবারও মটর সাইকেল চুরি

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০৭:২৭ পিএম

বন্দরে আবারও মটর সাইকেল চুরি
Swapno

বন্দরে আবারও মটর সাইকেল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৫ অক্টোবর রোববার রাতে বন্দর থানার নবীগঞ্জস্থ মোল্লাবাড়ী এলাকায় এ মটর সাইকেল চুরি ঘটনাটি ঘটে। 

 

এ ব্যাপারে মটর সাইকেল মালিক ঠিকাদার বায়োজিদ জাহান বাদী হয়ে ২৬ অক্টোবর সোমবার দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।


জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জস্থ ১২০ নং মোল্লাবাড়ী রোড এলাকার গোলজার হোসেন মিয়ার ছেলে বায়োজিদ জাহান দীর্ঘদিন ধরে ঠিকাদারী ব্যবসা করে আসছে। 


এর ধারাবাহিকতায় বায়োজিদ জাহান গত ২৫ অক্টোবর রোববার রাত ৯টায় ব্যবসায়ী কাজ শেষে করে বাড়ীতে ভিতরে ইয়ামাহা কোম্পনী এফজেড-এস ঢাকা মেট্রো ল ৩৬-৮৬৯০ নাম্বারের মটর সাইকেলটি রেখে নিজবাড়ীতে ঘুমিয়ে পরে। 

 

ওই সুযোগে অজ্ঞাত চোরের দল কৌশলে বাড়ীর কেচি গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে উল্লেখিত মটর সাইকেলের লকভেঙ্গে উক্ত মটর সাইকেলটি চুরি করে পালিয়ে যায়। 

 

এ ব্যাপারে মটর সাইকেল মালিক বাদি হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এ রির্পোট লেখা পর্যন্ত চোরাইকৃত মটর সাইকেলটি উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন