Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ দাফন  

Icon

রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০৬:০৮ পিএম

রূপগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ দাফন  
Swapno

রূপগঞ্জে ৭০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের লাশ দাফন করা হয়েছে । সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভূলতা-গোলাকান্দাইল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ভূলতা ফ্লাইওভারের নিচে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খরব দেয়। 

পরে খবর পেয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন লাশটি উদ্ধার করে গোলাকান্দাইনল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইসরাফিল হোসেন ও সাংবাদিক বিপ্লব হাসানের সহযোগিতায় দাফনের ব্যবস্থা করেন। 

দাফনে অংশগ্রহণ করেন গোলাকান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও গোলাকান্দাইল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার চৌধুরী, গোলাকান্দাইল ৫নং ওয়ার্ড মেম্বার জামাল হোসেন , গোলাকান্দাইল ৬নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দিন, মোশারফ হোসেন, বাচ্চু মিয়া,মুজাম্মেল, আজগর আলী মুন্সীসহ আরো অনেকে।

এ বিষয়ে গোলাকান্দাইল এলাকার প্যানেল চেয়ারম্যান ও গোলাকান্দাইল ৪নং ওয়ার্ড মেম্বার ইসরাফিল হোসেন বলেন, অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে এক মুহূর্ত দেরি না করে আমি এখানে ছুটে আসি। কারণ মানুষ মানুষের জন্য। 

তাই পুলিশ ও সাংবাদিক বিপ্লব হাসানের সহযোগিতায় বৃদ্ধের লাশটি আমাদের কবরস্থানে দাফনের ব্যবস্থা করছি। 

স্থানীয়দের বরাত দিয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান মোল্লা জানান, অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ লোকটিকে আগে কেউ এই এলাকায় দেখেনি। 

তবে গত কয়েকদিন যাবৎ ভূলতা-গোলাকান্দাইল এলাকায় ঘুরাঘুরি করছিল। অজ্ঞাত ভারসাম্যহীন বৃদ্ধ লোকটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা যায়।  

সোমবার ২৬ অক্টোবর সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে পুলিশ লাশটি উদ্ধার করে। 

এছাড়াও তিনি আরো জানান, পুলিশ, সাংবাদিক ও গোলাকান্দাইল এলাকার প্যানেল চেয়ারম্যানের সহযোগিতায় বৃদ্ধের লাশটি গোলাকান্দাইল এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন