Logo
Logo
×

নগরের বাইরে

তল্লায় মসজিদে বিস্ফোরণে : ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র চুড়ান্ত

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০৫:৫৫ পিএম

তল্লায় মসজিদে বিস্ফোরণে : ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র চুড়ান্ত
Swapno

ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় তিতাস, ডিপিডিসি ও মসজিদ কমিটি দায় এড়াতে পারে না বলে বিভিন্ন সময় সংবাদ এসেছে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায়। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলাটি তদন্তের পর তৈরী করা অভিযোগপত্রেও এর প্রমান পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা।
 
মামলার তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে কিছুদিন আগে মামলার তদন্ত তদারক কর্মকর্তা সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি-ঢাকা বিভাগ) মো. ইমাম হোসেন বলেন, অবহেলায় মৃত্যুর অভিযোগে তিতাস, ডিপিডিসি ও মসজিদ পরিচালনা কমিটির মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত হয়েছে। কয়েক দিনের মধ্যে আদালতে এ মামলার অভিযোগপত্র দেওয়া হবে।
 
অভিযোগপত্রে যে ৩৬ জনের নামের তালিকা করা হয়েছে তার মধ্যে তিতাসের আছে আটজন ও ডিপিডিসির আছে দুজন। বাকিরা মসজিদ পরিচালনা কমিটির লোক।
 
তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী সহকারী এস এম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, কর্মী মো. ইসমাইল প্রধান, সাহায্যকারী হানিফ মিয়া, সিনিয়র উন্নয়নকারী আইউব আলী ও সিনিয়র সুপারভাইজার মনিবুর রহমান চৌধুরী।
 
ডিপিডিসি’র দুই জন হলো নারায়ণগঞ্জ পূর্ব অঞ্চলের মিটার রিডার আরিফুর রহমান ও বৈদ্যুতিক মিস্ত্রি মোবারক হোসেন।
 
এঘটনায় প্রথমে তিতাস তদের ৮ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করলেও পরে তাদের তদন্তে তিতাস কেউ দায়ী নয় বলে জানানো হয়। প্রথমে তাদের আটক করা হলেও এখন তারা জামিন পেয়ে আবারও স্বপদে বহাল হয়েছেন।
 
অন্যদিকে ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব অঞ্চলের মিটার রিডার আরিফুর রহমানকে চাকুরীচ্যুত করা হয়েছে এবং বৈদ্যুতিক মিস্ত্রি মোবারক হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) গ্যাস’র পাইপ লিকেজের কারণে তল্লা বাইতুস সালাত জামে মসজিদের ভেতরে গ্যাস জমা হয়ে গ্যাস চেম্বারের সৃষ্টি হয়। এসি চালু থাকায় নামাজের সময় সব দরজা, জানালা লাগিয়ে দেওয়া হয়। 

এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় মসজিদের অবৈধ বিদ্যুৎ লাইন থেকে অন্য ফেইজে কাটআউট যুক্ত করার সময় বৈদ্যুতিক সুইচে স্ফুলিঙ্গ (স্পার্ক) হয়। এর ফলে আগুন ধরে গিয়ে বিকট শব্দে বিস্ফোরণ হলে ভেতরে অবস্থানরত মুসল্লীরা আগুনে দগ্ধ হয়ে ৩৭ জনের মধ্যে ৩৪ জনই মারা যান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন