হতদরিদ্র হিন্দু সম্প্রদায়ের মাঝে আজাদের পক্ষে বস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০২:৪৮ পিএম
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের পক্ষে আড়াইহাজারের অসহায় হতদরিদ্র হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার রামচন্দ্রী ঋষী পাড়া সার্বজনীন পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপে বিএনপি নেতা আজাদের পক্ষে এ বস্ত্র বিতরণ করেন আড়াইহাজার বিএনপির নেতৃবৃন্দরা।
এসময়ে পূজা মন্ডপে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সু-স্বাস্থ্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় ।
উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু,আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদ,জেলা বিএনপির সাবেক সদস্য মতিউর রহমান মতিন,আড়াইহাজার থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, যুবদল নেতা আবুল কালাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনির হোসেন, সহ- সমাজ সেবা সম্পাদক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেন, ছাত্রদল নেতা সুমন প্রমুখ ।


