সোনারগাঁয় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী হোসাইন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০২:৩৯ পিএম
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজার মহা নবমীতে সোনারগাঁ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র নেতা মোহাম্মদ হোসাইন।
গতকাল রোববার (২৫ অক্টোবর) রাতে সোনারগাঁ উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মীর একটি বিশাল গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ।
এ সময় মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন হিন্দু সম্প্রদায়ের লোকজন ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সোনারগাঁ ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের পাহারাদারের ভূমিকায় থাকার আহবান জানান।
তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।


