রূপগঞ্জ আড়াইহাজার সিদ্ধিরগঞ্জের পূজা মন্ডপ পরিদর্শনে শিখণ সরকার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ১০:২২ পিএম
শারদীয় দূর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য দূর্গা পূজার মহানবমীতে আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁ উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে পুজা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং বিশ্বব্যাপী মহামারী রূপ নেয়া করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে সচেতন করেন নাঃগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।
সেই সাথে আগামীকাল বিজয়া দশমীতে বিকেল তিনটার মধ্যে প্রতিমা বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করতে স্ব স্ব পূজা মন্ডপের নেতৃবৃন্দদের আহ্বান জানান তিনি । রোববার ( ২৫ অক্টোবর ) শারদীয় দুর্গাপূজার নবমীতে দুপুর থেকে রাত পর্যন্ত আড়াইহাজার , রূপগঞ্জ ,সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ।
এসময়ে তার সাথে মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাসসহ বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের রাইনাদী সার্বজনীন পূজা মন্দির,দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, ব্রামদী ইউনিয়নের বালিয়াপাড়া পূজা মন্ডপ,রূপগঞ্জ উপজেলা সার্বজনীন পূজা মন্ডপ,মুড়াপাড়া নগর পূজা মন্ডপ, কায়েত পাড়া পূজা মন্ডপ, কালী মন্দির পূজা মন্ডপ, সিদ্ধিরগঞ্জের লক্ষী নারায়ণ পূজা মন্ডপ,রাম কানাই পূজা মন্ডপ,ঢাকেশ্বরী পূজা মন্ডপ, জেলে পাড়া পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ।
এসময়ে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন, আড়াইহাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক হারাধন চন্দ্র দে,সদস্য তপু মন্ডল, সুজন বিশ্বাস প্রমুখ ।
এছাড়াও রূপগঞ্জের তারাবো পৌর এলাকায় দেবই বড়বাড়ি পূজা মন্ডপের সামনে রিক্সা ভাড়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংদের সাথে তর্ক বিতর্ক একটি বিছিন্ন ঘটনা ঘটে ।
পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান জেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, রূপগঞ্জ ইউএনও নুসরাত জাহান, ও অতিরিক্ত পুলিশ সুপার (গ -সার্কেল) মাহিন ফরাজী এবং রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান । পরবর্তী তাদের হস্তক্ষেপে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকতা শুরু হয় ।


