Logo
Logo
×

নগরের বাইরে

বাবার নিকট থেকেই অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি : পলাশ 

Icon

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ০৯:৫১ পিএম

বাবার নিকট থেকেই অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি : পলাশ 
Swapno

বাংলাদেশ আওয়ামীলীগের দূ:সময়ের কাণ্ডারি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী  দানবীর মরহুম ইদ্রিস আলী মেম্বারের ২২তম মৃত্যুবার্ষষিকী উপলক্ষে রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৫ অক্টোবর) বাদ মাগরিব আলীগঞ্জ লেবার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকলীগের নবনির্বাচিত কমিটির ১ নং সাংগঠনিক সম্পাদক ও ইউনাইটেড ফেডারেশন অব গার্মে্ন্টস ওয়ার্কার্স কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মরহুম ইদ্রিস আলী মেম্বারের সুযোগ্য পুত্র আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।

 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ বলেন, বাবারই শিখিয়েছেন কীভাবে মানুষের কল্যানে কাজ করতে হয়। বাবা সব সময় বলতেন পলাশ অসহায় দুখি মানুষকে কখনোই ছেড়ে যাবি না, সুখে দুখে তাদের পাশে থাকিস।

 

অন্যায়ের কাছে কখনোই মাথা নত করবিনা। রাজনীতি করতে গিয়ে যদি টাকার প্রয়োজন হয় আমার অনেক সম্পদ আছে সেগুলো বিক্রি করবি।  বাবার আদর্শ বুকে ধারন করেই মানুষের কল্যানে কাজ করতে শিখেছি। জীবনে অন্যায়ের কাছে মাথা নত করিনি, বাবার নিকট থেকেই অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি। 

সভাপতিত্ব করেন রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোখলেসুর রহমান তোতা। সংগঠনের কার্য়করী সভাপতি গোলাম কিবরিয়া সাত্তারের সঞ্চালনায় স্মরণ সভায় মরহুম ইদ্রিস আলী মেম্বারকে নিয়ে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন পাগলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফনিন্দ্র চন্দ্র বাড়ৈ,পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য এম এ জাহের মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা মো: আবু সালেহ লাল প্রমুখ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম,জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ সভাপতি মো: আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মে্ন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু মহানগর  কমিটির আহবায়ক মো: হুমায়ুন কবির,ফতুল্লা থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পিয়াস আহম্মেদ সোহেল, বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সম্পাদক মো: জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: বশির মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মো: ওবায়েদুর রহমান ওবায়েদ প্রমুখ।

 

স্মরণ সভা শেষে দানবীর মরহুম  ইদ্রিস আলী মেম্বারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন