Logo
Logo
×

নগরের বাইরে

অন্ত:সত্তা রোজিনার মৃত্যুতে শোকে কাতর মুক্তিযোদ্ধা পরিবার

Icon

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ০৯:৪৭ পিএম

অন্ত:সত্তা রোজিনার মৃত্যুতে শোকে কাতর মুক্তিযোদ্ধা পরিবার
Swapno

বন্দরে বীরমুক্তিযোদ্ধা জব্বর সরদারের ৫মাসের অন্ত:সত্তা মেয়ে রোজিনা বেগমকে অমানুষিকভাবে নির্যাতন করে হত্যা করেছে বলে দাবী করেছেন নিহতের ভাই মাসুদ সরদার। 

 

হত্যার ৪২দিন পেরিয়ে গেলেও এখনও এই মুক্তিযোদ্ধা পরিবারটির মাঝে চলছে হতাশা ও শোকের মাতম। শুধু অপেক্ষা ময়না তদন্ত রিপোর্টের জন্য। তবে নিহতের পরিবার বলছে এটা কোন স্বাভাবিক মৃত্যু না। নির্যাতন করে হত্যা করে ষ্টোক বলে চালিয়ে দেয়া হয়েছে। 

 

এ ব্যাপারে মামলার বাদী নিহত রোজিনার ভাই মাসুদ সরদারের দাবী আমি আমার বোনের মৃত্যুর পর রহস্য উদঘাটন করে দোষী শাস্তি চাই। আমার বোনের স্বাভাবিক মৃত্যু হয়নি। রোজিনার ঘাতক স্বামী মুরাদ প্রায় সময়ই আমার বোনকে শারীরিক নির্যাতন করত। 

 

ওদের নির্যাতনের কথা আমার বোন আমাদের জানালেও কোন প্রতিবাদ করতে দেয়নি। সুখের কথা চিন্তা করে আমার বোন রোজিনা সব মূখ বুঝে সহ্য করত। আমার বোন রোজিনার স্বামী মুরাদেও অমানুষিক নির্যাতনের কারনে ননদেও বাড়িতে আশ্রয় নিয়েও বাচতে পাারল না। 

 

আমি আমার বোনের হত্যার বিচার চাই। আর কোন ভাইকে যাতে বোন হারা কষ্ট সইতে না হয় তাই প্রশাসনের কাছে আমার অনুরোধ সঠিক তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি।

 
তথ্যমতে, গত ১৩ সেপ্টেম্বর রাতে বন্দর রাজবাড়ি এলাকার বীরমুক্তিযোদ্ধা জব্বর সরদারের মেয়ে ৫মাসের অন্ত:সত্তা রোজিনা বেগম তার স্বামী মুরাদের বোনের বাড়ি ছালেহ নগর এলাকায় জিয়াসমিনের বাড়িতে থাকাবস্থায় হটাৎ অসুস্থ্য হয়ে পড়ে। 

 

তার পিত্রালয়ে সংবাদ দিলে রোজিনার পিতা জব্বর সরদার ও ভাই মাসুদ সরদার হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু বরন করে। পরে রোজিনার স্বামী মুরাদ,শ্বাশুরী পিয়ারা বেগম,ননদ জিয়াসমিন,তার স্বামী কুতুব উদ্দিন ও ছেলে লার্সন কৌশলে স্টোক করে মারা গেছে বলে কল্যান্দি কবরস্থানে দাফন সম্পন্ন করে। 

 

মৃত্যুর কিছুদিন পর নিহত রোজিনার মৃত্যু ন্বাভাবিক নয় জানতে পেরে তার ভাই মাসুদ সরদার রোজিনার স্বামী মুরাদ, শ্বাশুরী পিয়ারা বেগম,ননদ জিয়াসমিন,তার স্বামী কুতুব উদ্দিন ও ননদের ছেলে লার্সনকে আসামী করে গত ২২ সেপ্টেম্বর বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

 

পরে নারায়ণগঞ্জ ট্রাইবুনাল আদালতে উল্লেখিতদের বিরুদ্ধে নিহত রোজিনার ভাই মাসুদ সরদার বাদী হয়ে মামলা রুজু করেন। মামলাটি নারায়ণগঞ্জ পিবিআইতে চলে যায়। 

 

গত ২২অক্টোবর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপারের নির্দেশে এএসআই আবু সায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দর উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে কল্যান্দি কবরস্থানে কবর খুড়ে লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেন। 


ময়না তদন্ত রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জেনে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে পিআইবি তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন