Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বৃদ্ধা হালিমা নিখোঁজ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ০৯:০৯ পিএম

বন্দরে বৃদ্ধা হালিমা নিখোঁজ
Swapno

বন্দরে ভাড়াটিয়া ঘর থেকে বের হয়ে হালিমা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা মহিলা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৩ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহামুদনগরস্থ মহিউদ্দিন মিয়ার ভাড়াটিয়া বাড়ী থেকে বের হয়ে ওই বৃদ্ধা মহিলা নিখোঁজ হয়।

এ ব্যাপারে নিখোঁজের ছেলে ফজলুল হক বাদী হয়ে ২৫ অক্টোবর রোববার সকালে বন্দর থানায় জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৯৫০ তাং- ২৫-১০-২০ইং। 

জানা গেছে, বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এরাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে ফজলুল হক মিয়া ও তার মা হালিমা বেগম একই থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগরস্থ মহিউদ্দিন মিয়ার ভাড়াটিয়া বাড়ীতে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছে। 

এর ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় হালিমা বেগম ভাড়াটিয়া ঘর থেকে বের হয়ে দুই দিনেও বাড়ীতে ফিরেনি। অনেক স্থানে খোঁজাখুজি করে হালিমা বেগমের কোন সন্ধান না পেয়ে এ ঘটনায় বন্দর থানায় জিডি এন্ট্রি করা হয়েছে।

জিডি পেয়ে পুলিশ নিখোঁজ বৃদ্ধা হালিমা বেগমকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন