সাংবাদিক ইলিয়াছের পরিবারের পাশে ইউএনও শুক্লা সরকার
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১০:৫৮ পিএম
বন্দরে সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদ সাংবাদিক শেখ ইলিয়াছের পরিবারে খোঁজ খবর নিতে তার বাড়ীতে ছুটে আসলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় শহীদ সাংবাদিক ইলিয়াছের নিজ বাড়ীতে ছুটে আসেন তিনি।
ওই সময় নিহত সাংবাদিক ইলিয়াছের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ব্রবস্থা গ্রহনের আশ^াস প্রদান করেন। সে সাথে শহীদ সাংবাদিক ইলিয়াসের স্ত্রী ও সন্তানদের বসবাসের জন্য সরকারি ভাবে গৃহায়ন বন্দোবস্ত করার আশ^াস দেন।
ওই সময় তার সাথে ছিলেন উপজেলা সহকারি (ভূমি) কমিশনার আসমা সুলতানা নাসরিন।


