Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ছিনতাইয়ের ঘটনা আশংকাজনকভাবে বৃদ্ধি

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১০:৫০ পিএম

বন্দরে ছিনতাইয়ের ঘটনা আশংকাজনকভাবে বৃদ্ধি
Swapno

বন্দরে ছিনতাইয়ের ঘটনা অংশকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ধারাবাহিকতায় গত ২০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের অটো ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

 

ছিনতাইয়ের ঘটনার ৩ দিন পর এ ব্যাপারে অটো চালকের মা সখিনা বেগম বাদী হয়ে গত ২৪ অক্টোবর শনিবার দুপুরে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ছিনতাইকৃত অটো ইজিবাইকটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।

 

এ ব্যাপারে অভিযোগের বাদিনী হত দরিদ্র নারী সখিনা বেগম গনমাধ্যমকে জানায়, বন্দর উপজেলার লাউসার এলাকার মৃত রতন মিয়ার ছেলে সাকিব (১৮) অটোগাড়ী চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে।

 

প্রতিদিনের মত গত ২০ অক্টোবর সন্ধ্যা ৭টায় অটোচালক সাকিব মদনপুর স্ট্যান্ড থেকে দুই জন যাত্রী নিয়ে সাবদী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।

 

পরে রাত সাড়ে ৭টায়  তার অটোগাড়ীটি নবীগঞ্জ আমিরাবাদ স্ট্যান্ডের সামনে আসলে ওই সময় যাত্রীবেশী দুই ছিনতাইকারি আমার ছেলে সাকিবকে বেদম পিটিয়ে রাস্তায় ফেলে দিয়ে তার অটোগাড়ীটি ছিনিয়ে পালিয়ে যায়।

 

পরে আমরা অনেক স্থানে খুজাখোজি করে অটো গাড়িিট কোন সন্ধ্যান না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন