বন্দর থানা পুলিশ ওংয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৬ পলাতক আসামেিক আটক করেছে। গত ২৩ অক্টোবর শুক্রবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো মদনগঞ্জ শান্তিনগর এলাকার ফকির চাঁন মিয়ার ছেলে হৃদয় (২৫) সোনাকান্দা এলাকার হাসেম মিয়ার ছেলে শহীদ (৪৫) একই এলাকার মৃত আব্দুল আলী মিয়ার ছেলে লিটন (৪০) নবীগঞ্জ ইসলামবাগ এলাকার ইন্না মিয়ার ছেলে নূর আলম (৪৮) একই এলাকার আবু সাঈদ মিযার ছেলে হানিফ (২৮) ও কুশিয়ারা এলাকার কুতুব উদ্দিন মিয়ার ছেলে সুমন (৩৩)।
আটককৃত ওয়ারেন্টভুক্ত আসামীদের ২৪ অক্টোবর শনিবার দুপুরে পৃথক ওয়ারেন্টপ আদালতে প্রেরণ করেছে পুলিশ।


