Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে না`গঞ্জ ঐক্য পরিষদ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ০৮:৩৯ পিএম

সোনারগাঁয়ের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে না`গঞ্জ ঐক্য পরিষদ
Swapno

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে     সোনারগাঁও উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ।

                                                       

শনিবার (২৪ অক্টোবর)  সকাল থেকে বিকেল পর্যন্ত  সোনারগাঁও উপজেলার ২০টি পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। 

 

এসময়ে তারা বিভিন্ন পরিদর্শন করেন এবং পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন । করোনা মহামারীতে পূজা মন্ডপ গুলোকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করার আহ্বান জানান নেতৃবৃন্দ । 

 

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক  প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সোনারগাঁও উপজেলা ঐক্য পরিষদের সভাপতি লোকনাথ দত্ত,জেলা ঐক্য পরিষদের আইন বিষয়ক সম্পাদক এড. প্রদীপ ভৌমিক,  বন্দর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সোনারগাঁও উপজেলা  যুব ঐক্য পরিষদের সভাপতি রাজিব কুমার দাস, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র ভৌমিক প্রমুখ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন