Logo
Logo
×

নগরের বাইরে

স্টিল মিলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪

Icon

লতিফ রানা

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ০৮:১৪ পিএম

স্টিল মিলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪
Swapno

রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় আরো দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো চার। 

নিহত দু’জন হলেন লালমনির হাটের পাটগ্রামের বাংলাবাড়ি এলাকার আব্দুস সোবহানের ছেলে শাকিল (২০) ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার টিপু শেখের ছেলে আবু সিদ্দিক (৩০)।
 
শনিবার (২৪ অক্টোবর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। 

তাদের দু’জনেরই ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান, ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।
 
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে তিনটার দিকে রূপগঞ্জের বরপা এলাকায় অবস্থিত প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং মিলে গলিত লোহা পড়ে ৬ জন দগ্ধ হয়। তাদের মধ্যে চুয়াডাঙ্গা সদরের আলোদিয়ার শাহজাহান মিয়ার ছেলে মিজানুর ঘটনাস্থলেই মারা যান। 

 

শুক্রবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউিটে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমের (২৫) মৃত্যু হয়।

 
দগ্ধ হয়ে বেসরকারী একটি হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন লালমনির হাট পাটগ্রামের বাংলাবাড়ি এলাকার সুন্দর আলীর ছেলে রফিক মিয়া (৪৫) এবং রহমতপুর এলাকার রিয়াজউদ্দিনের ছেলে মো. রাজু (৪০)।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন