Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৯:৫৮ পিএম

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি দেশীয় একনলা বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি স্ক্রু ড্রাইভার, একটি দেশীয় তৈরি এলজি, দুটি চাপাতি, একটি রামদা, একটি সেলাই রেঞ্জ। 

 

গ্রেফতারকৃতরা হলেন- মো. রাশেদ (২৪), মো. সোহেল ও মো. জাবেদ হোসেন (২৩)। এ সময় আরও ছয় আসামি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

 

বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুক্তিস্বরনী পোল্ডার রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

 

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি নাজমুল হাসান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন সময় পরিবহনে ডাকাতি করে আসছিলো। তারা সংঘবদ্ধ একটি ডাকাত চক্রের সদস্য। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন