২ দিনের টানা বর্ষনে বন্দরবাসীর জীবন যাত্রা বির্পযস্ত
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৯:৩৪ পিএম
২ দিনের টানা ভারি বর্ষনের কারনে বন্দরবাসীর জীবন যাত্রায় মারাত্নক ভাবে বির্পযস্ত হয়ে পরেছে । এমন কথা জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার সাধারন মানুষ।
তারা আরো জানিয়েছে, ২ দিনের অতিরুক্ত বৃষ্টির কারনে বন্দর উপজেলার অধিকাংশ এলাকায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে নিচু এলাকার রাস্তাঘাট ও ঘর বাড়ী পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে আবারও নতুন করে বাঁশের সাঁকু বাধঁতে শুরু করে দিয়েছে উক্ত এলাকার জন সাধারন।
এ ব্যাপারে ঘারমোড়া এলাকার বাসিন্দা সোহেল জানান, ভারি বর্ষনের কারনে বন্দর উপজেলার শুভকরদী, ঘারমোড়া ও চরঘারমোড়াসহ কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রধান রাস্তা ঘাটে প্রচন্ড জলাবদ্ধতা দেখা দিয়েছে।
পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা চরম আকাড় ধারন করেছে। উল্লেখিত এলাকার অনেক মানুষ বর্তমানে পানিবন্ধী জীবন যাপন করছে। সে সাথে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি হেলে পরেছে।
বিদুৎ খুঁটি হেলে পরার কারনে উক্ত এলাকার জনগন চরম আতংকের মধ্যে রয়েছে। যে কোন সময় প্রানহানীর আশংকা রয়েছে বলে তিনি জানান।
এ ছাড়াও এবারের বর্ষায় ও অতিরক্ত বৃষ্টিপাতের কারনে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ণের অধিকাংশ এলাকার রাস্তা ঘেেটর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। অতিরিক্ত বৃষ্টি থাকার কারনে সাধারন দিনমজুরদের দৈনন্দিন কাজে প্রচন্ড বেগাত সৃষ্টি করছে।


