বন্দরে স্বামী-স্ত্রীসহ আটক ৩ : ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৯:৩১ পিএম
বন্দর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দম্পত্তীসহ ৩ জনকে আটক করেছে। ওই সময় পুলিশ আটককৃতদের দেহ তল্লাশী করে ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
গত ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত ৭টায় বন্দর থানার ২১নং ওয়ার্ডস্থ বন্দর রুপালী আবাসিক এলাকার মাদ্রাসা গলির সামনে রাস্তা থেকে উক্ত ফেন্সিডিলসহ এদেরকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর রুপালি আবাসিকস্থ মাদ্রাসা গলি এলাকার শহিদুল মিযার বাড়ী ভাড়াটিয়া নূর ইসলাম মিয়ার ছেলে ফেন্সিডিল ব্যবসায়ী রাহাত (৩০) ও তার স্ত্রী তানিয়া আক্তার মুক্তা (৩২) এবং পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার চরকগাচিয়া এলাকার মৃত জাফর মোল্লা মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী সুমন (২২)। আটককৃত মাদক ব্যবসায়ীদের ২৩ অক্টোবর শুক্রবার সকালে মাদক মামলায় আদালতে প্রেরন করেছে পুলিশ।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক শহিদুল আলম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামরা রুজু করেন। যার মামলা নং- ৩০(১০)২০।


