Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৮:৪৯ পিএম

সিদ্ধিরগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক
Swapno

সিদ্ধিরগঞ্জে নুরজাহান বেগম (৩৭) নামের এক গৃহবধু সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।  খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

শুক্রবার (২৩ অক্টোবর) গোদনাইল ধনকুন্ডা ক্যাণালপাড় এলাকায় জুয়েলের বাড়ীতে এ ঘটনাটি ঘটে। 

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন,  প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে স্বামীর সাথে কলহের জের ধরে ওই নারী আত্মহত্যা করে থাকতে পাবে। 

এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল খালেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে। বিস্তারিত পরে জানানো যাবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন