Logo
Logo
×

নগরের বাইরে

খালেদা জিয়া ও টুকুর সুস্থ্যতা কামনায় আড়াইহাজার যুবদলের দোয়া 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৭:৫৪ পিএম

খালেদা জিয়া ও টুকুর সুস্থ্যতা কামনায় আড়াইহাজার যুবদলের দোয়া 
Swapno

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুুলতানা সালাউদ্দীন টুকুর রোগমুক্তি কামনায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারীদের উদ্যোগে  মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে ।

 

শুক্রবার  (২৩ অক্টোবর) বাদ আছর গোপালদী পৌর এলাকায় আড়াইহাজার উপজেলা যুবদল আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড.রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সুস্থতা কামনায় দোয়া করা হয় ।

 

আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরোও উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, জেলা বিএনপির সাবেক সদস্য আফজাল হোসেন ভূঁইয়া, খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, বিএনপি নেতা হাবিব আহমেদ, আড়াইহাজার থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক  নাজমুল হাসান বাচ্চু, শফি উদ্দিন শফু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনির হোসেন, সহ- সমাজ সেবা সম্পাদক আলমগীর হোসেন, বামদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা আতাউর হোসেন মিঠু , কাদির হোসেন, সাদ্দাম হোসেন, মামুন, কাদির মোল্লাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন