লিপি ওসমানের রোগমুক্তি কামনায় মহানগর মৎস্যজীবী লীগের দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৭:৩৫ পিএম
নারায়ণগঞ্জ- আসেনর সাংসদ এ.কে.এম শামীম ওসমানের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ) বাদ মাগরিব জালকুড়ি মহানগর মৎস্যজীবী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে সালমা ওসমান লিপিসহ ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি সহ- সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক এম. এম শামসীর আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক রাব্বি দেওয়ান, নারায়ণগঞ্জ সদর থানা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মো.সোহেল, সাধারণ সম্পাদক আরিফ শেখ, সাংগঠনিক সম্পাদক মো. জুম্মান, মৎস্যজীবী লীগ নেতা রবিন দেওয়ানসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ।


