জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণকে ফুলেল অভ্যর্থনা জানিয়েছেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বৈরি আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা এ অভ্যর্থনা জানান।
অভ্যর্থনাকালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ বাবু,ভোলানাথ দাস,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মঞ্জুর হাসান মঞ্জু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, কলাগাছিয়া ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম,ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, শাহিন তাহেরী সিনহা, সোয়েব মোঃ লিটন,কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগ নবনির্বাচিত সভাপতি আশিফ মাহমুদ, সাধারণ সম্পাদক হারুন প্রধাণ।
এর আগে জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক হওয়ায় বন্দর উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর নবনির্মিত প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কাজিম উদ্দিন প্রধাণ।


