Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী গাজীর মতবিনিময়

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৭:১৩ পিএম

রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী গাজীর মতবিনিময়
Swapno

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মাতবিনিময় করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। শুক্রবার (২৩ অক্টোবর) রূপসী গাজী ভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


সভায় বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, মুক্ত, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জাতীর দর্পন।  অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, সামাজিকব্যাধি সহ সকল অনিয়ম জাতীর কাছে সাংবাদিকদের তুলে ধরতে হবে। মন্দের পাশাপাশি ভালো সংবাদকেও গুরুত¦ দিতে হবে। তবেই জাতী সাংবাদিকতার সুফল পাবে।


 মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভুইয়া, মুড়াপাড়া ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ তোফায়েল আহম্মেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতিএম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল আলম মামুন, হানিফ মোল্লা, অর্থসম্পাদক ইমদাদুল হক দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক রোবেল মাহমুদ, দপ্তর সম্পাদক শাহেল মাহমুদ, এ আর ইব্রাহিম, কাউছার আহমেদ, আলম হোসেন, রাশেদুল ইসলাম, রনি আহমেদ, বি এম আবুল হাসনাত, শরিফ হোসেন, ফায়িম, ইমন মিয়া, সাজিদ প্রমুখ।


পরে বস্ত্র ও পাটমন্ত্রী  গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন