Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বেপরোয় মাদক সিন্ডিকেট, জিম্মি এলাকাবাসি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৬:৪৭ পিএম

সিদ্ধিরগঞ্জে বেপরোয় মাদক সিন্ডিকেট, জিম্মি এলাকাবাসি
Swapno

সিদ্ধিরগঞ্জে বেপরোয়া মাদক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে এলাকাবাসি। প্রকাশ্যে ও জনসম্মুখে মাদক বিক্রি করলেও পুলিশ সোর্সের মাধ্যমে হয়রানি করার ভয়ে মুখ চেপে রাখতে হচ্ছে তাদের। এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েও কোন লাভ হচ্ছেনা বলে অভিযোগ করছে তারা।
 
সিদ্ধিরগঞ্জে নাসিক এর ১০টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলে, ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ নং ওয়ার্ডের বেশ কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নাম উঠে এসেছে।
 
এদের মধ্যে ১নং ওয়ার্ডে প্রকাশ্যে মাদক বিক্রয় করছে মিজান, আকাশ, নিলয়, আহাদ, শাহীন। মিজানের থাকে পাগলাবাড়ি, সিদ্ধিরগঞ্জ পুল, মিজমিজি ইটালী বাড়ি সংলগ্ন এলাকায়। ৩নং ওয়ার্ডে এই ব্যবসা নিয়ন্ত্রণ করছে, বানেছা ও রুপচাঁন। তারা বহুবার র‌্যাব পুলিশের হাতে মাদকসহ গ্রেফতার হয়।
 
আলোচিত ৪নং ওয়ার্ডটিতে একসময় সাত খুনের প্রধান আসামী নুর হোসেনের নেতৃত্বে মাদক বিক্রি হতো। নুর হোসেনের সেই সোর্সেরা এখন এই ব্যবসার নিয়ন্ত্রণ করছে। ৫নং ওয়ার্ডের সাইলো এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে শাহীন (টুন্ডা শাহীন)।
 
৬নং ওয়ার্ডের বার্মাষ্ট্যান্ড এলাকায় সোহেল, আল-আমিন, হৃদয়, নাসির। এস.ও. এলাকায় শরীফ, আলাউদ্দিন। নতুন বাজার এলাকায় মানিক সরকার, বাবু। মুনলাইট এলাকায়, শাহীন ও বাবু। তাদের সকলের শেল্টারদাতা তেল ব্যবসায়ী সাদ্দাম।
 
৭নং ওয়ার্ডর কদমতলীতে সেন্টু, কুট্টি ও জহির। তাদেরকে ক্ষমতাসীন দলে এক নেতা শেল্টার দিচ্ছে বলে জানা যায়। ৮নং ওয়াডের্র ধনকুন্ডায় খোকন মোল্লা, সজিব মোল্লা ও রায়হান। ভুইয়াঁপাড়ায় লুৎফর, শরীফ। মধুঘর ও শান্তিনগরে সোহাগ। তাঁতখানায় বাবু, শেখ অপু, হৃদয়, সোর্স মিজান, সোর্স আসলাম, মক্ষিরানী মনি।
 
এসব এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে বলে এলাকাবাসি অভিযোগ করে। মাদক বিস্তারে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং এলাকায় থাকা মুশকিল হয়ে যাচ্ছে বলেও এলাকাবাসি জানায়। 

প্রশাসনের সাথে সখ্যতা ও প্রভাবশালিরা এদের সাথে জড়িত থাকায় এবং এদের শেল্টার দেয়ায় কারণে তাদের বিরুদ্ধে এলাকাবাসি অসহায় হয়ে পড়ায় এখন জেলা পুলিশ সুপার ও র‌্যাবের হস্তক্ষেপের অপেক্ষায় আছে এলাকাবাসি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন