Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, আটক ১

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৬:৪২ পিএম

আড়াইহাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, আটক ১
Swapno

আড়াইহাজার ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত হয়েছে। এ ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ষাড়পাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত বড় ভাই একই গ্রামের মৃত গণি মিয়ার ছেলে ফজলুল হক (৬৫)।

 

এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘বিকেলে ঝড়ে বাড়িতে কলাগাছ পরে বড় ভাই ফজলুল হকের ব্যবহৃত প্লাস্টিকের বালতি ভেঙে যায়। এজন্য সে তার ছোট ভাই এবাদুল্লাহকে নতুন বালতি কিনে দিতে বলেন।

 

এর ক্ষোভে ছোট ভাই এবাদুল্লাহ (৫৫), তার স্ত্রী সেলিনা বেগম (৫০) ও ছেলে সাকিব (২২) মিলে ফজলুল হককে মারধর করে। ওইসময় ছোট ভাই এবাদুল্লাহ বড় ভাই ফজলুল হকের মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যায় ফজলুল হক।

 

তিনি আরো বলেন, এ ঘটনায় এবাদুল্লাহর স্ত্রী সেলিনা বেগমকে আটক করা হয়েছে। এবাদুল্লাহ ও তার ছেলে সাকিব পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন