খালেদা জিয়ার পক্ষে ৮’শত দুস্থ পরিবারে খাদ্য সামগ্রী দিলেন খোরশেদ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৬:৩৩ পিএম
দুর্গাপূজা উপলক্ষে বিএনপি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে ৮’শত দুস্থ পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বন্দর থানার বিভিন্ন পূজা মন্ডপে এ সমাগ্রী বিতরণ করেন মহানগর যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
এসময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান দুলাল, বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, মহানগর যুবদলের সহ-সভাপতি রানা মজিব, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সহ-সভাপতি সোহেল খান বাবু মিজানুর রহমান ছাত্রদল নেতা রাসেল আহমেদ রাসেল মাহমুদ মিজানুর রহমান যুবদল নেতা মিজানুর রহমান নজরুল ইসলাম প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণকালে বিভিন্ন মণ্ডপে উপস্থিত দর্শনার্থী এবং দুস্থ পরিবারগুলির উদ্দেশ্যে মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আনন্দ উৎসবে শরিক হওয়ার জন্য এসেছি।
আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সবসময় আপনাদের পাশে আছি এবং মনে রাখতে হবে হিন্দুধর্মাবলম্বী ভাই-বোনেদের সবচেয়ে আপনজন হচ্ছে বিএনপি এবং তার নেতাকর্মীরা। আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ মুক্তি এবং দেশের অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তি চাই।
এ সময় খোরশেদ গণমাধ্যম কর্মীদের জানান, আগামীকাল শনিবার সদর থানা এবং রোববার সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন পূজা মন্ডপে অনুরূপ খাদ্য সামগ্রী উপহার দেওয়া হবে।


