Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মহাসড়কের পাশে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত লাশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৫:৩৯ পিএম

রূপগঞ্জে মহাসড়কের পাশে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত লাশ
Swapno

রূপগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বলাইখা এলাকায় মহাসড়কের পাশে এ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি রক্তাক্ত ও ক্ষতবিক্ষত ছিলো। পুলিশ প্রথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা যুবকের চোখে ও পেটের নিচে ছুরিকাঘাত করে হত্যার পর লাশটি মহসড়কের পাশে ফেলে রেখে যায়।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুল হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন