Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে জাতীয় পার্টি নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা    

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৪:৩১ পিএম

সোনারগাঁয়ে জাতীয় পার্টি নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা    
Swapno

সোনারগাঁ  উপজেলার নানাখী এলাকায় জাতীয় পার্টি নেতা আলী আকবরকে মুখোশধারী সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আলী আকবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আলী আকবরের ছেলে আবু হানিফ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে ৭/৮ জন মুখোশধারী সন্ত্রাসী তাদের বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙে ভিতরে ঢুকে তার বাবা আলী আকবরের রুমে প্রবেশ করে।

 

এসময় সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে তার বাবার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে তাদের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

সোনারগাঁয়ের তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, আলী আকবরের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন