বন্দরে দুর্গাপূজা উপলক্ষে জাতীয় হিন্দু মহাজোটের বস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০২:৩১ পিএম
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর কমিটির উদ্যোগে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় বন্দর বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ গেইট সংলগ্ন এলাকায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নয়ন সাহার সার্বিক তত্ত্বাবধানে এ বস্ত্র বিতরণ করা হয়। এসময়ে তিনশ'ত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয় ।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মহানগরের সভাপতি খোকন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শোভন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ, প্রধান বক্তা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিন, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, সহ- সভাপতি সালাম খন্দকার সেলিম, আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক শ্রী নিপু দাস, বন্দর থানা যুবলীগ নেতা মাসুম আহমেদ, জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সত্যজিৎ পাল সাধু, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক উত্তম দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


