বন্দরে গাঁজা বিক্রেতাকে পুলিশে সোর্পদ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৯:২২ পিএম
বন্দরে ফেরি করে গাঁজা বিক্রির সময় স্থানীয় জনতা অলি মিয়া (৩৫) নামে এক গাঁজা বিক্রেতাকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় বন্দর ১নং খেয়াঘাটস্থ সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে স্থানীয় জনতা মাদক বিক্রেতাকে আটক করে বন্দর ফাঁড়ী পুলিশে সোর্পদ করে। এ ব্যাপারে বন্দর ফাঁড়ী পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেন। যার মামলা নং- ২৯(১০)২০।
আটককৃত গাঁজা ব্যবসায়ী অলি মিয়া বন্দর থানার শাহীমসজিদ এলাকার মৃত জয় মিয়ার ছেলে বলে জানা গেছে। আটককৃত গাঁজা বিক্রেতাকে ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।


